সিদ্ধিরগঞ্জ থানায় করা দুটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। রোববার (১৭ মে) চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। আইভীর জামিনে মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী মোতাহার হোসেন সাজু। এর আগে ৩০Read More →

অন্তর্বর্তী সরকারের সময়কারের (১৮ মাস) কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিটের বিষয়ে আগামী বৃহস্পতিবার আদেশের দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। দায়ের করা রিটের শুনানি শেষে রবিবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন এ বিষয়ে করা রিটের শুনানি শেষে রবিবার (১৭ মে) বিচারপতি আহমেদ সোহেলRead More →

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফর থেকে ফিরে যাওয়ার পর ইরানে ফের যুদ্ধ শুরুর শঙ্কা তৈরি হয়েছে। এমন অবস্থায় ইরান তাদের সামরিক শক্তির বাইরেও ভিন্ন এক সক্ষমতা বা হাতিয়ারের জানান দেওয়ার চেষ্টা করছে।  জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার পর দেশটি এখন হরমুজ প্রণালিতে ক্ষমতার নতুন উৎস খুঁজছে। বিশেষ করে বিশ্বRead More →

মনগড়া তথ্যের ভিত্তিতে করা টেলিভিশন চ্যানেলের টিআরপি এবং পত্রিকার প্রচারসংখ্যা অনুযায়ী বিজ্ঞাপন বণ্টনব্যবস্থা থেকে সরকার বেরিয়ে আসবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ রোববার সচিবালয়ে টেলিভিশন এডিটর্স কাউন্সিলের (টিইসি) নেতাদের সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রী এই তথ্য জানান। তথ্যমন্ত্রী বলেন, ‘টিআরপি এবং পত্রিকা ছাপার সংখ্যা—যেহেতু এই দুইটা হচ্ছে আউটলেট।Read More →

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবায় চালু হয়েছে ফ্রি ওয়াই-ফাই সুবিধা। এই সেবার আওতায় একই সময়ে প্রায় ৩৭ হাজারের বেশি যাত্রী উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। আজ রোববার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীRead More →

দীর্ঘ আড়াই দশকের হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে ‘ফৌজদারি অবহেলা’ হিসেবে চিহ্নিত করে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ২৪ জনের বিরুদ্ধে তদন্ত এবং তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আর্জি জানিয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটিRead More →

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার (১৬ মে) আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বিসিবি নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার আহসানুল করিমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ৭ জুন সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেলRead More →

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্ত দিয়ে দেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে সাতটি পাসপোর্ট জব্দ করা হয়। শনিবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী দহগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক।Read More →

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী (এলজিইডি) ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে কি না, তা ফারাক্কা চুক্তি সম্পাদনের মধ্যদিয়েই প্রমাণিত হবে। শনিবার (১৬ মে) ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায়Read More →

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শনিবার (১৬ মে) সকালে বিজেপি নেতা তথা বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর নিউটাউনের বাড়িতে হাজির হন। শপথ নেওয়ার পর এই প্রথম আলাদা করে অভিনেতার সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। প্রায় ঘণ্টাখানেক দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। পরে মিঠুনের বাড়ি থেকে বেরিয়ে শুভেন্দু জানান, মিঠুন এ রাজ্যে পরিবর্তনের অন্যতমRead More →