dakdiyejai.news

ছয়টি খাতে ইউরোপের চার দেশে, বাংলাদেশি দক্ষ শ্রমিকের জন্য খুলছে দুয়ার। জার্মানি ইতালি, গ্রিস ও রোমানিয়াতে বাংলাদেশি দক্ষ কর্মী পাঠানোর রোডম্যাপের কাজ গুছিয়ে এনেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, এর বাস্তবায়ন শুরু হবে জুন থেকেই।  ২০২২ সালের এপ্রিলে ট্যালেন্ট পার্টনারশিপ প্রোগ্রাম ঘোষণা করে ইউরোপিয়ান ইউনিয়ন। যেখানে বলাRead More →

সোমালিয়ায় জিম্মি জাহাজের নাবিকরা ভালো আছেন এবং তাদের উদ্ধারে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, নাবিকদের খাবার-দাবারের কোনো অসুবিধা নেই। তারা কেবিনে আছে। যেহেতু আলোচনা অনেক দূর এগিয়েছে, আমরা আশা করছি, সহসা তাদের মুক্ত করা সম্ভব হবে। আজ শনিবার চট্টগ্রাম নগরের দেওয়ানজি পুকুর লেন ওয়াইএনটি সেন্টারেRead More →

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজার কোনো অংশ পুনর্দখলের ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে এবং একই সাথে গাজাবাসীকে তাদের নিজস্ব ভূখ- থেকে বিতাড়িত না করা এবং ইসরাইলের পাশাপাশি ফিলিস্তিনিদের একটি পৃথক স্বাধীন রাষ্ট্রের অধিকার প্রত্যাখ্যান না করার পক্ষে তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। ফিলিস্তিন রাষ্ট্রের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পাঠানো এক চিঠিতে প্রধানমন্ত্রী বলেন,Read More →

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের সহযোগিতা চেয়েছেন। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে এলে তিনি এ সহযোগিতা চান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পীচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাকিদের ব্রিফিংয়ে শেখ হাসিনাকে উদ্ধৃত করে বলেন, ‘পদ্মা সেতুর মাধ্যমে ইতোমধ্যেই দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে সরাসরি সড়কRead More →

রূপপুরে দুই ইউনিটের আরেকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। বছরের শেষদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। আজ মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে আলোচনা করেছেন রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ। আজ রসাটমের স্থানীয়Read More →

জলদস্যুদের হাতে জিম্মি হয়ে সোমালিয়ার উপকূলে বন্দি জীবন কাটছে বাংলাদেশি পতাকাবাহি জাহাজ এমভি আবদুল্লাহ’র ২৩ নাবিকের। কবে তারা মুক্ত জীবনে আসবেন তার নিশ্চিয়তা না মিললেও মালিক কর্তৃপক্ষের আশ্বাসে আশায় বুক বেঁধেছে নাবিকদের পরিবার। এখন গুনছেন প্রিয়জনের মুক্তির অপেক্ষার প্রহর। কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, ‘তৃতীয় পক্ষের মাধ্যমেRead More →

বাংলাদেশে বিনিয়োগে বাধা হিসেবে ঘুষ, দুর্নীতি, অস্বচ্ছতাকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র।  শুক্রবার (২৯ মার্চ) যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) প্রকাশিত ২০২৪ সালের বৈদেশিক বাণিজ্যে বাধাবিষয়ক প্রতিবেদনে এ কথা বলা হয়। ঘুষ ও দুর্নীতিকে বাংলাদেশের অনেক পুরোনো সমস্যা হিসেবে উল্লেখ করা হয়েছে সেই মার্কিন প্রতিবেদনে। এতে বলা হয়েছে, এখানে দুর্নীতিবিরোধী আইনের প্রয়োগও যথেষ্টRead More →

আগামী রোববার (৩১ মার্চ) থেকে ইতালিতে কাজের ভিসার আবেদনের জন্য বিনামূল্যে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে। নতুন পদ্ধতিতে অনলাইনেই করা যাবে বুকিং।  শুক্রবার (২৯ মার্চ) ঢাকার ইতালি দূতাবাস এ তথ্য জানিয়েছে। ইতালির ভিসা আবেদনের সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল জানিয়েছে, আগামী ৩১ মার্চ থেকে আবেদনকারীরা তাদের ভিসা জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতেRead More →

ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকের আমন্ত্রণে ভুটান সফর করছেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। এর আগে, বাংলাদেশ সফররত ভুটানের রাজার আমন্ত্রণে গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁর সঙ্গে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর দিয়ে সড়কপথে ভারত হয়ে ভুটান যান তথ্য প্রতিমন্ত্রী। এদিন ভুটানের দক্ষিণাঞ্চলীয় গেলেফু সিটিতে অবস্থান করেন ভুটানের রাজাRead More →

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকের আমন্ত্রণে তার সঙ্গে ভুটানের উদ্দেশে রওনা হয়েছেন। রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক বাংলাদেশে তার চার দিনের সরকারি সফর শেষে আজ দেশে ফিরে গেছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন জানান, ভুটানের রাজা জিগমে খেসারRead More →