বায়ু দূষণে শীর্ষে দিল্লি, পঞ্চম ঢাকা
বায়ু দূষণের শীর্ষে আজ ভারতের দিল্লি। অপরদিকে তালিকায় রাজধানী ঢাকার অবস্থান পঞ্চম। শনিবার দুপুর ১২টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে। তালিকায় শীর্ষে থাকা দিল্লির স্কোর ৪১৭ অর্থাৎ সেখানকার বায়ু দুর্যোগপূর্ণ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি এবং লাহোর।Read More →









