প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। আজ বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় পার্লামেন্ট সদস্য (এমইপি) মুনির সাতোরির নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা প্রতিনিধিদলকে জানান, ‘আমরা ইতোমধ্যেই নির্বাচনের সময়সূচিRead More →

সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন কিছু সময়ের জন্য বাংলাদেশ স্যাটেলাইট-১ নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক ব্যাহত হতে পারে।  বুধবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইন কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। বিজ্ঞপ্তিতে বলা হয়, জিওস্টেশনারি স্যাটেলাইটের জন্য সৌর ব্যতিচার একটি সাধারণ মহাকাশীয় ঘটনা, যাRead More →

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা ও তার পরিবারের কোনো সদস্য ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। বুধবার (১৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ইসি সচিব আখতার আহমেদ বলেন, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের এনআইডি লকRead More →

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার (১৭ সেপ্টেম্বর) দিন শেষে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ বিলিয়ন ডলারের কিছুটা বেশি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুযায়ী অবশ্য রিজার্ভ হয়েছে ২৬ দশমিক ৮ বিলিয়ন ডলার। এর আগে গত ৭ সেপ্টেম্বর দেড়Read More →

দোহায় বিমান অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর এ কারণে তাঁকে শাস্তি পেতে হবে বলে মন্তব্য করেছে কাতার। মঙ্গলবার ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেছিলেন, কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বিমানবাহিনীর সাম্প্রতিক হামলা বৃথা যায়নি, বরং এই হামলারRead More →

দ্বিতীয় বার ক্ষমতা নেয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরের প্রথম দিনেই উইন্ডসরে রাজা চার্লস ও রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যরা তাকে উষ্ণ ও রাজকীয় সংবর্ধনা দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রাজকীয় ঘোড়ার গাড়িতে করে উইন্ডসর ক্যাসেলে পৌঁছান। সেখানে সুসজ্জিত সৈন্যদের গার্ড অব অনারRead More →

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যাচ্ছেন চারজন রাজনীতিবিদ। তারা হলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মহাসচিব আখতার হোসাইন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।   আগামী ২১ সেপ্টেম্বরRead More →

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন। তিনি সেখানে ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এ সফরেRead More →

একযোগে ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।  মঙ্গলবার পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি ও পদায়ন করা হয়। এর মধ্যে এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা-৩-এর দ্বিতীয় সচিব তানভীর আহম্মেদের সই করা এক প্রজ্ঞাপনে ৪৫৯ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।Read More →

অস্কারজয়ী মার্কিন অভিনেতা ও পরিচালক রবার্ট রেডফোর্ড আর নেই। মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের প্রোভো শহরে নিজ বাড়িতে ঘুমের মধ্যে নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। রেডফোর্ডের মুখপাত্র এ খবর নিশ্চিত করেছেন বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস। ১৯৬৩ সালে ‘বেয়ারফুট ইন দ্য পার্ক’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয়জগতে নিজেরRead More →