চার বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস

সারাদেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। আজ থেকে আগামী তিন দিনে বৃষ্টির সম্ভাবনা থাকলেও, রাতে সারাদেশে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

শনিবার (২৩ মার্চ) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানা যায়।

পূর্বাভাসে বলা হয়, কুমিল্লা অঞ্চলসহ রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

এদিকে রবিবার (২৪ মার্চ) চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যত্র তা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

আরও পড়ুন:  শাহবাগে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ ৩৫ প্রত্যাশীরা, আটক ১৫

সোমবার (২৫ মার্চ) রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এছাড়া বর্ধিত পাঁচদিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *