রাজধানীর আজিমপুর থেকে অভিনেতা তমাল মাহবুবকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আজিমপুরের ইরানি মাঠের পাশ থেকে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তবে কী কারণে তাকে হেফাজতে নেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাননি।
এর আগে একই দিন রাতে রাজধানীর তুরাগ থানার ১৮ নম্বর সেক্টর এলাকা থেকে ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করা হয়।






