বাংলাদেশকে ৩০ মিলিয়ন ডলার অনুদান দেবে ক্লাইমেট ইনভেস্ট ফান্ড

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড (সিআইএফ)। 
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
এদিকে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ সফল হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ জানিয়েছেন, আগামী মাসের মধ্যে কার্বন ক্রেডিট ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করবে সরকার। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ নিজস্ব সক্ষমতা গড়ে তুলতে চায় বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + eight =