সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ আমিরাতে ১৮টি যানবাহন ও পাঁচটি ট্রাকের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানায়, বুধবার মধ্যরাতের কিছু আগে  ফুজাইরাহ আমিরাতের প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি আরেকটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে ট্রাক দুটি সড়ক থেকে ছিটকে গিয়ে যানজটের কারণে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয়। পরে একটি ট্রাকে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি যানবাহনে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার পর পরিস্থিতি মোকাবিলায় জরুরি সেবা ও বিশেষায়িত দলগুলো কাজ চালিয়ে যাচ্ছে। আহতদের মধ্যে ১৫ জন চিকিৎসা নেওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বাকি ১৫ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন:  মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা

পুলিশ জানিয়েছে, নিহত ১৪ জনের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক এবং কয়েকজন বিদেশি রয়েছেন। নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, আহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, ওমান, ভারত, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান ও মিসরের নাগরিক রয়েছেন। সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 11 =