এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্যদের নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. জসিম উদ্দিনের সই করা রুটিন প্রকাশ করা হয়।

সূচি অনুযায়ী, ১ ডিসেম্বর ইংরেজি প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হবে। ২ ডিসেম্বর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ৩ ডিসেম্বর পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা এবং ৫ ডিসেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া অন্য বিষয়গুলোর পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী চলবে। ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে। ব্যবহারিক পরীক্ষাও ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে।

আরও পড়ুন:  রোজাদারের জন্য মহানবীর ৮ সুসংবাদ

একদিন বাদে প্রতিদিনই দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকালের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেলের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নেওয়া যাবে না। তবে অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

গত ৫ নভেম্বর ফরম পূরণ শুরু হয়েছিল, ৯ নভেম্বর এ প্রক্রিয়া শেষ হয়েছে। নির্ধারিত সময়ে চার লাখেরও কিছু বেশি শিক্ষার্থী ফরম পূরণ করেছে। তার মধ্যে সবচেয়ে বেশি ইংরেজিতে। ইংরেজি বিষয়ে পুনঃপরীক্ষা দিতে ফরম পূরণ করেছে দুই লাখ ৪৬ হাজার ২৮৬ জন।

ফরম পূরণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়। আইসিটিতে মোট এক লাখ ৩৮ হাজার ৫১৪ জন ফরম পূরণ করেছে।

আরও পড়ুন:  কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের সংঘাতের কারণ কী?

আর তৃতীয় অবস্থানে থাকা রসায়ন বিষয়ে ২৭ হাজার ৪৬৬ জন ফরম পূরণ করেছে। এ তিনটি বিষয়ের বাইরে আরও কিছু বিষয়ে অল্পসংখ্যক শিক্ষার্থী ফরম পূরণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 15 =