ফতুল্লায় মাদরাসায় আগুন : বার্ন ইনস্টিটিউটে ৭৭ শিক্ষার্থী

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৭৭ জন শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। এদের মধ্যে ৪ জনকে আইসিইউতে পাঠানো হয়েছে।

আজ (মঙ্গলবার) শিক্ষার্থীদের চিকিৎসার শেষ অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে হাসপাতালটির ভারপ্রাপ্ত পরিচালক রবিউল করিম খান এসব তথ্য জানান।

তিনি বলেন, ভোর রাতে শিক্ষার্থীরা একে একে বার্ন ইনস্টিটিউটে ভর্তি হতে থাকে। তাদের শরীরে কোনো অংশ না পুড়লেও ধোঁয়ার কারণে শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে দ্রুত মেডিক্যাল বোড গঠন করে শিক্ষার্থীদের চিকিৎসা শুরু করে বার্ন ইনস্টিটিউট।

রবিউল করিম খান বলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে ১৪ জনকে রিলিজ দিয়েছেন চিকিৎসকরা। পরে ৬৩ জনকে ভর্তি রেখে শ্বাসনালির চিকিৎসা শুরু করা হয়। তবে আইসিইউতে ভর্তি ৪ জনের অবস্থা ৭২ ঘণ্টা পর বোঝা যাবে।

আরও পড়ুন:  সংরক্ষিত নারী আসন : আওয়ামী লীগ পাচ্ছে ৪৮, জাপা ২

প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে, সোমবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সেখানে যায়।

রাত ৩টা ৪৪ মিনিটে আগুন নেভানো হয়। পাঁচতলা মাদরাসা ভবনের দোতলায় এ আগুন লেগেছিল। সেখানে মাদরাসার কেন্দ্রীয় লাইব্রেরি ছিল। আগুনে লাইব্রেরিটি পুড়ে গেছে।অসুস্থ এক শিক্ষার্থী জানান, মাদরাসার একটি অংশে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যে ভবনের বিভিন্ন স্থানে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এ সময় ভবনে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়।মাদরাসার শিক্ষাসচিব মুফতি আজিজুর রহমান বলেন, যে স্থানে আগুনের সূত্রপাত হয়েছে, সেখানে কোনো শিক্ষার্থী ছিল না। তবে আগুন লাগার পর পুরো মাদরাসায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। মাদরাসায় একাধিক সিঁড়ি থাকায় সবাই দ্রুত বের হতে পেরেছে।

আরও পড়ুন:  বিদেশীদের কাছে নালিশ করে কোনো লাভ হবে না : প্রধানমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 7 =