হামের উপসর্গে আরও ৯ মৃত্যু, মোট ১০৯৬

হামের উপসর্গে মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও নয়জনের। এর মধ্যে চারজনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ নিয়ে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৯৯৫ জনে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হালনাগাদ তথ্য তুলে ধরা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৯৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু হামের উপসর্গ নিয়েই মারা গেছে ৯৯৫ জন আর হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছে ১০১ জন।

আরও পড়ুন:  হাম ও উপসর্গে এক দিনে সর্বাধিক ১৭ শিশুর মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ২২৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ৮৮ হাজার ৪১ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হলো।

একই সময়ে ল্যাব পরীক্ষায় ১১৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এ পর্যন্ত দেশে মোট ২১ হাজার ২১২ জন হামে আক্রান্ত বলে শনাক্ত হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যায়, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪৪৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপরই রয়েছে সিলেট বিভাগ, যেখানে ১৭৫ জন মারা গেছে। এ ছাড়া অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ৬০, চট্টগ্রামে ৮১, খুলনায় ৪৪, ময়মনসিংহে ৭৯, রাজশাহীতে ৯৩ ও রংপুর বিভাগে ১৫ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন:  কুষ্ঠ রোগীদের প্রতি আন্তরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − thirteen =