‘পুরোপুরি ভেস্তে গেল’ ইরানের প্রস্তাব

হোয়াইট হাউস থেকে টেনেসির উদ্দেশে নির্বাচনী প্রচারে যাওয়ার পথে হেলিকপ্টারে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সেখানে তিনি জানান, ইরানের দেয়া প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এদিন হেলিকপ্টারের দিকে যাওয়ার সময় ট্রাম্পের বক্তব্য স্পষ্টভাবে শোনা যায়নি। কারণ কোনো অডিও সরবরাহ করা হয়নি।

এর আগে শনিবার সকালে ওয়াল স্ট্রিট জার্নাল কয়েকজন জ্যেষ্ঠ মার্কিন প্রশাসনিক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, নভেম্বরের শুরুর দিকে মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পর ইরানের বিরুদ্ধে ফের বোমা হামলা শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।

এদিকে ট্রাম্প আবারও সিএনএনকে প্রেসিডেন্টের সফরসঙ্গী সাংবাদিকদের তালিকা থেকে বাদ দিয়েছেন। তার সঙ্গে সফরে যাওয়ার কথা থাকা অন্য সংবাদমাধ্যমগুলোও এ কারণে সফর থেকে সরে গেছে।
মার্কিন এক বিচারক সিএনএনসহ আরও দুটি সংবাদ সংস্থাকে হোয়াইট হাউসের সংবাদ কাভারেজে ফিরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ট্রাম্প সেই বিচারিক নির্দেশনা স্পষ্টতই উপেক্ষা করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =