পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সরওয়ার কামাল জানান, কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া ব্যবসায়ী পাড়ার মান্নান সওদাগরের বাড়ির জামাল উদ্দিনের ছেলে আজহার মায়ের সঙ্গে খালার বিয়ে উপলক্ষে ইছামতি আলীনগর এলাকায় নানার বাড়িতে বেড়াতে আসে।
সোমবার দুপুরে আজহার ও ইছামতি আলীনগরের আইয়ুব মৌলভীর বাড়ির জিয়াউল হকের মেয়ে উম্মে মানহা বাড়ির উঠানে খেলছিল।
অন্যদিকে, একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোহছেন আউলিয়া পাড়ায় মো. ওমর ফারুকের মেয়ে আলিফা আকতার দুপুরে ঘরের উঠানে খেলছিল। পরিবারের সদস্যদের অগোচরে একপর্যায়ে সে পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাকে উঠানে না দেখে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, পশ্চিম ঢেমশা ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর শুনেছি। বিষয়টি খুবই মর্মান্তিক। তবে এ বিষয়ে থানায় কেউ কোনো ধরনের অভিযোগ দায়ের করেনি।
প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর সাতকানিয়ার আমিলাইষের ঘাটঘর এলাকায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পূর্ব ডলু নয়াপাড়ার মো. বেলালের দুই সন্তান পানিতে ডুবে মারা যায়। এ নিয়ে গত এক সপ্তাহে সাতকানিয়ায় পুকুরের পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হলো।







