হাম উপসর্গে আরো ৭ প্রাণহানি, আক্রান্ত ১১৯৪

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরো ১১৯৪ জন।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০০৯ জনে। এরমধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০০ জন এবং হামের উপসর্গে ৯০৯ জন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, নতুন মৃত শিশুদের মধ্যে তিনজনই ঢাকা বিভাগের।
এরমধ্যে দুজন ঢাকা জেলার। এ ছাড়া সিলেট, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।হালনাগাদ প্রতিবেদন আরো বলছে, নতুন আক্রান্ত নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম উপসর্গে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৪৫ জনে। আর নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৩৩ জনে।
এ ছাড়া এই সময়ে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৫০৫ জন। তবে ১ লাখ ৪২ হাজার ৮৮৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =