মৈত্রী এক্সপ্রেস নিয়ে খুব শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী যাত্রীবাহী ট্রেন ‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে খুব শিগগিরই ভালো খবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সাক্ষাৎ শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রশ্ন করা হলে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘রাজনৈতিক কথা আলাদা বিষয়। আজকে রাজনৈতিক কথাবার্তার মধ্যে ঢুকতে চাই না।’

তিনি বলেন, ‘আজ সাধারণ মানুষ নিয়ে কথা হয়েছে। সাধারণ মানুষ রেল যোগাযোগ চায়। মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকলেও মালবহন বন্ধ থাকেনি, বরং প্রায় দ্বিগুণ হয়েছে। এর অর্থ বাণিজ্য চলছে। এই বাণিজ্য আরও কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেটি নিয়ে কথা হয়েছে। সড়ক, রেল ও জলপথ নিয়েও কথা হয়েছে।’

আরও পড়ুন:  বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে দীনেশ ত্রিবেদী বলেন, ‘খুব শিগগিরই ভালো খবর দিতে পারব। এখন ৬-৭ ঘণ্টা লাগছে যাতায়াতে। পদ্মা সেতু কিংবা অন্য কোনো পথ ব্যবহার করে কীভাবে ৩ ঘণ্টা কমানো যায়, সেটি নিয়ে কথা হচ্ছে। মৈত্রী এক্সপ্রেস চালু নিয়ে বৈঠক চলছে।’

মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সাক্ষাতে সাধারণ মানুষের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েই আলোচনা হয়েছে বলেও জানান ভারতীয় হাইকমিশনার।

দীনেশ ত্রিবেদী আরও বলেন, ‘আজ সকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। সব দিক থেকে তার কাছে অনেক কিছু শেখার আছে। সাক্ষাৎ করে খুব ভালো লেগেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + two =