আরো বেড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এক দিনের ব্যবধানে দেশের মোট (গ্রস) রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক শূন্য ৬৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ দশমিক ২৬০ বিলিয়ন ডলারে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, বুধবার (১২ আগস্ট) দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭.০৬৬ বিলিয়ন ডলার।গত সোমবার (১০ আগস্ট) দেশের মোট (গ্রস) রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৯৬ বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম ৬ হিসাব পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩২ দশমিক ১৫ বিলিয়ন ডলার।

আর রবিবার (৯ আগস্ট) এ রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৮৬ বিলিয়ন ডলার।অন্যদিকে আইএমএফের বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে রিজার্ভ বুধবার দাঁড়িয়েছে ৩২ দশমিক ১৫ বিলিয়ন ডলারে। আগের দিন এ হিসাবে রিজার্ভ ছিল ৩২ দশমিক ২৬০ বিলিয়ন ডলার।

আরও পড়ুন:  ১৯ বিলিয়ন ডলার অতিক্রম করেছে দেশের রিজার্ভ

আন্তর্জাতিক মানদণ্ডে কোনো দেশের ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিমাপের ক্ষেত্রে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিকে সবচেয়ে গ্রহণযোগ্য হিসাব পদ্ধতিগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়।

দেশের বৈদেশিক খাত ও মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পদক্ষেপের মধ্যেই রিজার্ভের এ চিত্র সামনে এসেছে। এর আগে গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বিপিএম-৬ হিসাবেও দেশের রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 16 =