রাষ্ট্রপতি মনোনায়নের দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর ন্যাস্ত করেছে বিএনপির স্থায়ী কমিটি।
শনিবার (১ আগস্ট) দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিন বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের সার্বিক পরিস্থিতি ও সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর যদি সিঙ্গেল প্রার্থী হয়, তবে সংসদের বিশেষ অধিবেশন রাষ্ট্রপতি নির্বাচন করা যেতে পারে।
স্থনীয় নির্বাচনের জন্য সরকার প্রস্তুত, চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে ভোট হতে পারে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।







