বিশ্বকে বাঁচাতে, বৈশ্বিক উষ্ণায়ন কমাতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে সরকারি নির্দেশনা মেনে সারাদেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হচ্ছে। সরকারের কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর স্বনামধন্য বিদ্যাপিঠ চেরী ব্লোসমস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ৩০ জুলাই স্কুল প্রাঙ্গনে শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে বৃক্ষরোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল ও চেয়ারম্যান ড. সালেহা কাদের। এ সময় শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গনে সামনে কয়েকটি বৃক্ষরোপণ করেন।
বৈশ্বিক উষ্ণায়ন কমাতে জলবায়ুর ভারসাম্য রক্ষার্থে বৃক্ষ রোপন অপরিহার্য। তাই সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই বৃক্ষ রোপনকে উৎসাহিত করতে স্কুল প্রাঙ্গনে এ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়।







