কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। এর অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালিত হবে। এ কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার (১৩ জুলাই) গুলশানে কাতার দূতাবাসে শোক বইয়ে স্বাক্ষর করেন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের জ্যেষ্ঠতম মন্ত্রী হিসেবে তিনি এ শোকবার্তায় স্বাক্ষর করেন।

এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

শোকবার্তায় মন্ত্রী শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি বাংলাদেশ সরকার, বাংলাদেশের জনগণ ও নিজের পক্ষ থেকে কাতার সরকার, রাজপরিবার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করেন।

আরও পড়ুন:  এক ভিসায় উপসাগরীয় ৬ দেশ ভ্রমণের সুযোগ

বাংলাদেশ কাতারের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ, আন্তরিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল আরও জনান, শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে শোক প্রকাশের অংশ হিসেবে বাংলাদেশ সরকার আগামী বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালন করবে।

এ ছাড়া, কাতারের আমির, রাজপরিবার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের সংহতি এবং সমবেদনা জানাতে জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল দোহা সফর করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *