প্রথমার্ধে হলুদ কার্ড দেখে খলনায়ক বনে যেতে বসেছিলেন। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই হলেন নায়ক, দলের ত্রাতা।
সুফল পায় ৫৬ মিনিটে। গ্যাব্রিয়েল মাগালিয়ায়েসের পাস থেকে বক্সের ডান পাশ থেকে লাফিয়ে উঠে হেডে গোল করেন কাসেমিরো।
সমতায় ফেরার কিছুক্ষণের মধ্যে এগিয়েও যেতে পারত ব্রাজিল। কিন্তু ভিনিসিয়ুসের শট বারে লেগে ফিরলে হতাশ হতে হয়।







