পদ্মশ্রী সম্মানে ভূষিত রোহিত শর্মা

ভারতের ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশটির চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত হলেন রোহিত শর্মা। 

আজ মঙ্গলবার (২৩ জুন) ভারতের রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে রোহিতের হাতে এই সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

ভারত সরকার গত জানুয়ারিতে এ বছরের পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে। সেই তালিকায় ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য রোহিত শর্মার নাম ছিল। আজ সিভিল ইনভেস্টিচার অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে পদ্মশ্রী গ্রহণ করেন।

ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক ও ব্যাটার রোহিত শর্মা।

২০২৪ সালে তার নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত। এ ছাড়া ওয়ানডেতে একমাত্র ক্রিকেটার হিসেবে তিনটি ডাবল সেঞ্চুরি আছে তার।দীর্ঘদিনের অবদান, ধারাবাহিক পারফরম্যান্স এবং দেশের ক্রিকেটকে সমৃদ্ধ করার স্বীকৃতিস্বরূপ রোহিতকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

আরও পড়ুন:  ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত সেনাপ্রধান

অনুষ্ঠানে মোট ৬৫ জন বিশিষ্ট ব্যক্তিকে পুরস্কার দেওয়া হয়।

তাদের মধ্যে ছিলেন ক্রীড়া, সংস্কৃতি, সংগীত, চলচ্চিত্র এবং সমাজসেবাসহ নানা অঙ্গনের ব্যক্তিরা।

এর আগে রোহিত শর্মা ২০১৫ সালে অর্জুন পুরস্কার এবং ২০২০ সালে ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান খেলরত্ন পুরস্কার পান। এবার পদ্মশ্রী পাওয়ার মাধ্যমে তার সাফল্যের মুকুটে যুক্ত হলো আরেকটি পালক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 4 =