থার্ড টার্মিনাল : নির্ধারিত সময়ে কাজ শেষ করতে জাপানের প্রতি আহ্বান

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। আগামী ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল উদ্বোধন করার বিষয়ে সরকার যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, তা এখ‌নো বহাল র‌য়ে‌ছে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বৈঠক শে‌ষে সাংবাদিকদের মু‌খোমু‌খি হন বিমান প্রতিমন্ত্রী। তি‌নি ব‌লেন, জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় আমাদের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের বিষয়টি অন্যতম প্রধান ইস্যু ছিল। আমরা চাই, ১৬ ডিসেম্বর এটি উদ্বোধন করতে। জাপানের বিমান অবকাঠামো বিষয়ক মন্ত্রীও সম্প্রতি ঢাকা সফর করেছেন। সেখানে সুমিতোমো করপোরেশনের সঙ্গে আলোচনা শেষে ওই তারিখে উদ্বোধনের বিষয়ে সমঝোতা হয়েছে।

আরও পড়ুন:  বিশ্বের শীর্ষ ৫ ধনীর সম্পদ বেড়েছে দ্বিগুণেরও বেশি

প্রতিমন্ত্রী জানান, প্রকল্পের অন্যতম প্রধান অংশীদার জাপানের সুমিতোমো করপোরেশনকে নির্ধারিত সময়ের মধ্যে বাকি কাজ শেষ করতে অনুরোধ জানানো হয়েছ। আমরা জাপানি রাষ্ট্রদূতকে অনুরোধ করেছি, যাতে তিনি সুমিতোমোকে অনু‌রোধ ক‌রেন, যেন নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *