হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত ২৮২ জন সাংবাদিকের তালিকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন সিনিয়র সাংবাদিক ও সম্পাদকরা।
রোববার (১৭ মে) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তারা।
তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বলেছি, এই সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা এবং এত মামলা, গণতান্ত্রিক পরিবেশের জন্য ভালো নয়। এমনকি সরকারের ভাবমূর্তির জন্যও ভালো নয়। প্রধানমন্ত্রী খুবই আন্তরিকতার সঙ্গে এটা গ্রহণ করেছেন, এটা পরীক্ষা-নিরীক্ষা করে বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করেছেন।
এসময় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সম্পাদক পরিষদের নেতারা সাংবাদিকদের বিরুদ্ধে মামলার বিষয়টি উপস্থাপন করলে প্রধানমন্ত্রী তাদের অনুভূতির সঙ্গে একমত পোষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
একইসঙ্গে সরকার গঠন থেকে এ পর্যন্ত সংবাদ মাধ্যমে কোনো ধরনের কোনো হস্তক্ষেপ সরকার থেকে না থাকায় সিনিয়র সাংবাদিক ও সম্পাদকমণ্ডলীর নেতারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।







