চট্টগ্রামে ফ্লাইওভার থেকে মরদেহ উদ্ধার, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

চট্টগ্রামের সাগরিকা এলাকায় ফ্লাইওভারের রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় মো. আবু কায়সার (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিহত কায়সারকে আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বলে দাবি করা হলেও পুলিশ তার রাজনৈতিক পরিচয়ের সত্যতা পায়নি।

ঘটনাস্থল থেকে কিছু দূরে থাকা একটি সিসিটিভি ক্যামেরার অস্পষ্ট ফুটেজে দেখা গেছে, এক যুবক হেঁটে ফ্লাইওভারের এক পাশ থেকে আসছেন। পরে কিছুক্ষণ তিনি রেলিংয়ের পাশে দাঁড়িয়ে ছিলেন। প্রায় তিন থেকে চার মিনিট সেখানে অবস্থান করার পর তাকে রেলিংয়ের ওপর বসে থাকতে দেখা যায়। এরপর তিনি ক্যামেরায় হঠাৎ অদৃশ্য হয়ে পড়েন।

আরও পড়ুন:  মবের নামে নাশকতার সুযোগ নেই, সারজিস আলমকে সেনা কর্মকর্তা

চট্টগ্রাম মহানগর পুলিশের পশ্চিম জোনের উপকমিশনার মো. আলমগীর হোসেন বলেন, সিসিটিভি ফুটেজে তাকে একাই ফ্লাইওভারের দিকে যেতে দেখা গেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদনে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *