কিডনি সুস্থ রাখতে যেসব অভ্যাস পরিবর্তন করা জরুরি

শরীরের ছাঁকনি হিসেবে পরিচিত কিডনি আমাদের ঘুমের সময়েও রক্ত থেকে দূষিত পদার্থ বের করে শরীর সুস্থ রাখে। কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনের কিছু ভুল অভ্যাসের কারণে এই গুরুত্বপূর্ণ অঙ্গটি বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। বিশেষ করে রাতের কিছু অভ্যাস কিডনির কার্যকারিতা ধীরে ধীরে নষ্ট করে দেয়। চলুন, জেনে নিই কিডনির ক্ষতি করে যেসব অভ্যাস।

ঘুমের আগে অতিরিক্ত পানি খাওয়া
অনেকেই ঘুমানোর ঠিক আগে অনেক পানি পান করেন। এতে রাতে বারবার প্রস্রাবের বেগ হয়, যাকে চিকিৎসাবিজ্ঞানে ‘নকচুরিয়া’ বলা হয়। বারবার ঘুম ভাঙলে যেমন শরীরের ক্লান্তি বাড়ে, তেমনি অতিরিক্ত পানি ফিল্টার করতে গিয়ে কিডনির ওপর বাড়তি চাপ পড়ে। তাই ঘুমানোর অন্তত এক-দেড় ঘণ্টা আগে পানি পান করা ভালো।

আরও পড়ুন:  প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রস্রাব চেপে রাখা
রাতে প্রস্রাবের বেগ পেলেও অনেকে অলসতা করে উঠতে চান না। দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখলে মূত্রথলিতে প্রচণ্ড চাপ পড়ে। এর ফলে কিডনির দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে এবং ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা মূত্র সংক্রমণের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

রাতে অতিরিক্ত প্রোটিনযুক্ত খাবার
প্রোটিন শরীরের জন্য জরুরি হলেও রাতে খুব বেশি প্রোটিন বা ভারী খাবার খাওয়া ঠিক নয়।

প্রোটিন হজমের পর শরীরে ইউরিয়া তৈরি হয়, যা কিডনির মাধ্যমে বেরিয়ে যায়। রাতে বেশি প্রোটিন খেলে রক্তে ইউরিয়ার মাত্রা বেড়ে যায়, যা কিডনির ওপর বাড়তি চাপ সৃষ্টি করে এবং সংক্রমণের ঝুঁকি বাড়ায়।

সূত্র : আনন্দবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 3 =