শরীরে কিডনির সমস্যা হচ্ছে কি না বুঝবেন যেভাবে

কিডনি শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি শরীরের ভেতর থেকে টক্সিন বা দূষিত পদার্থ বের করে শরীরকে বিশুদ্ধ রাখতে সাহায্য করে। কিন্তু কিডনি ঠিকমতো কাজ না করলে এই টক্সিন জমে গিয়ে বিভিন্ন সমস্যা দেখা দেয়। যার প্রভাব পড়ে শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গে।
তাই কিডনির অসুস্থতা শুরুতেই চিহ্নিত করা জরুরি। চলুন, জেনে নিই এমন কিছু লক্ষণ বা উপসর্গ সম্পর্কে, যেগুলো দেখা দিলে সতর্ক হওয়া উচিত।চোখের চারপাশে ফোলা ভাব : সকালে ঘুম থেকে ওঠার পর যদি দেখেন চোখের নিচের অংশ অস্বাভাবিক ফুলে আছে, তবে তা কিডনির সমস্যার লক্ষণ হতে পারে। এর মানে হলো শরীর থেকে প্রোটিন বেরিয়ে যাচ্ছে।
ঝাপসা দৃষ্টি : কিডনি ঠিকঠাক কাজ না করলে রক্তচাপ বেড়ে যেতে পারে। এর ফলে চোখের রক্তনালি ক্ষতিগ্রস্ত হয়ে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসে।ত্বকের সমস্যা : হঠাৎ ত্বক খুব বেশি শুষ্ক হয়ে যাওয়া বা বারবার চুলকানি হওয়া মোটেও ভালো লক্ষণ নয়। রক্তে টক্সিন বা বিষাক্ত পদার্থ জমে গেলে ত্বকের ঘর্মগ্রন্থি বন্ধ হয়ে যায়, ফলে চামড়া খসখসে হয়ে পড়ে।

আরও পড়ুন:  নিয়মিত ডাবের পানি পানের উপকারিতা
শ্বাসকষ্ট ও বুকে ব্যথা : কিডনি বিকল হতে শুরু করলে ফুসফুসে পানি জমতে পারে, যার ফলে শ্বাস নিতে কষ্ট হয়। এ ছাড়া রক্তে বিষাক্ত উপাদানের মাত্রা বাড়লে হার্টে প্রদাহ তৈরি হয়ে বুকে ব্যথা হতে পারে।সূত্র : আনন্দবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *