হজের আগে টিকা নিতে ১০ দিনের সময় বেঁধে দিল সৌদি আরব

হজের আগে টিকাদান নিশ্চিত করতে ১০ দিনের সময়সীমা নির্ধারণ করেছে সৌদি আরব। খবর গালফ নিউজের

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বের অন্যতম বৃহৎ এই বার্ষিক ধর্মীয় সমাবেশে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে হজ মৌসুম শুরুর কমপক্ষে ১০ দিন আগে হাজিদের প্রস্তাবিত টিকা নিতে হবে।

মন্ত্রণালয়ের মতে, নিরাপদে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে টিকাদানই প্রথম প্রতিরক্ষা ব্যবস্থা।

এটি শরীরে পর্যাপ্ত রোগপ্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সহায়তা করে এবং ভিড়ের মধ্যে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি কমায়।প্রস্তাবিত টিকাগুলোর মধ্যে রয়েছে মেনিনগোকোকাল রোগ, কোভিড-১৯ এবং মৌসুমি ইনফ্লুয়েঞ্জার টিকা।

স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, হজের সময় সংক্রমণ নিয়ন্ত্রণে এসব টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

হাজিরা ‘সেড্ডি’ অ্যাপের মাধ্যমে এই সেবা নিতে পারবেন।

আরও পড়ুন:  হজে গিয়ে ৫ বাংলাদেশির মৃত্যু
মূলত টিকা গ্রহণ সহজ করা এবং অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ চালু করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানায়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিকাগুলো একসঙ্গে বা আলাদাভাবে দেওয়া যেতে পারে। সব টিকাই অনুমোদিত নিরাপত্তা মানদণ্ড পূরণ করে।

 এ ছাড়া গর্ভবতী নারীসহ সকল উপযুক্ত ব্যক্তির জন্য নিরাপদ বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *