এবার মা পদক পাবেন ববিতা

বিশ্ব মা দিবস ১০ মে বিশেষ সম্মাননা পেতে যাচ্ছেন অভিনেত্রী ববিতা। চলচ্চিত্রে বহুবার মায়ের ভূমিকায় অভিনয় করেছেন, বাস্তবেও তিনি একজন সফল মা। তাই তাঁকে এই সম্মানে ভূষিত করবে মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিং, তত্ত্বাবধানে আলী-রূপা ফাউন্ডেশন। ববিতা বলেন, ‘চলচ্চিত্রে অভিনয়ের জন্য এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আজীবন সম্মাননা, একুশে পদকসহ অনেক পুরস্কার পেয়েছি।

এবার মা হিসেবে পুরস্কার পাব, আমি সত্যিই ভীষণ আনন্দিত।’ এ বছর ববিতা ছাড়াও সস্কৃতি, সাংবাদিকতা, অর্থনীতি, আইন ও চিকিৎসা পেশায় জড়িত ১২ জন সফল ব্যক্তির মাকে সম্মননা প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *