বিচ্ছেদের কারণ জানালেন তানজিকা আমিন

অভিনেত্রী তানজিকা আমিন। উপস্থাপনা, নাটক ও ওটিটি মিলে ক্যারিয়ারে সেরা সময় পার করছেন। তবে ২ দশকের বেশি সময় ক্যারিয়ারের পাশাপাশি একসময় তার ব্যক্তিজীবনও ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে।

২০১১ সালে তিনি বিয়ে করেন স্থপতি এনামুল করিম নির্ঝরকে। কিন্তু বিয়ের মাত্র দুই বছরের মধ্যেই তাঁদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের কারণ নিয়ে নানা জল্পনা থাকলেও বিষয়টি নিজেই পরিষ্কার করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি মাছরাঙা টিভির পডকাস্টে তানজিকা আমিন বলেন, ‘দুজন ভালো মানুষ একসঙ্গে ভালো থাকতে পারিনি। নির্ঝর খুবই ভালো মানুষ। সে এখন অন্য জায়গায় সুন্দরভাবে সংসার করছে, আমিও আমার জায়গায় ভালো আছি। শুধু আমাদের একসঙ্গে থাকা হয়নি।’

জানা যায়, বড় কোনো অভিযোগ নয়—ব্যক্তিত্বের অমিল ও বোঝাপড়ার ঘাটতিই ছিল বিচ্ছেদের মূল কারণ।

আরও পড়ুন:  পাশাপাশি কবরে দাফন হলো কারাবন্দি ছাত্রলীগ নেতার স্ত্রী-সন্তানের

সময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সময়ের ওপর আমি কখনো দোষ চাপিয়ে দিই না। দোষ আমার বা আমাদের ওপর দিই। বিচ্ছেদের কথাটা এখন হয়তো সহজে বলতে পারছি কিন্তু ২০১৩ বা ২০১৪ সালে কথাটা সহজে বলতে পারিনি। কারণ, সেই সময় বিষয়টি জটিল ছিল। আর এখন এটি আমাদের সমাজে স্বাভাবিক হয়েছে।’

বিচ্ছেদের পর দীর্ঘ সময় একাই ছিলেন তানজিকা। পরে ২০২৪ সালের ৬ ডিসেম্বর পারিবারিক আয়োজনে অস্ট্রেলিয়াপ্রবাসী সাইফ বাসুনিয়াকে বিয়ে করেন তিনি।

বিয়ের পর তানজিকা আমিন বিদেশে স্থায়ী হচ্ছেন বলেও গুঞ্জন উঠেছিল। এ বিষয়ে গেল গেল ডিসেম্বর মাসে তিনি সমকালকে বলেছিলেন, ‘এটা একেবারেই ভুল কথা। দেশের বাইরে স্থায়ী হওয়ার চিন্তা এখনও মাথায় আসেনি। বাংলাদেশ ছাড়া আমি কিছু চিন্তা করতে পারি না। আমার কাজ, দর্শক– সব এ দেশেই। আমার স্বামী সাইফ বাসুনিয়া অস্ট্রেলিয়ায় থাকেন। তিনি দেশে আসেন, আমিও সেখানে যাই। আসা-যাওয়ার মধ্য দিয়েই সংসার ও কাজ– দুটোই সামলাতে হবে। সেটাই করে যাচ্ছি।

আরও পড়ুন:  ইরানের বিক্ষুব্ধ জনতার উদ্দেশে ‘রেড লাইন’ ঘোষণা করল সেনাবাহিনী

প্রসঙ্গত, ২০০৪ সালের ‘লাক্স-আনন্দধারা মিস ফটোজেনিক’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে বিনোদন অঙ্গনে পথচলা শুরু করেন তানজিকা আমিন। এরপর ধীরে ধীরে পেশাদার অভিনয়ে নিজেকে যুক্ত করলেও দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ারে কাজের সংখ্যা তুলনামূলক কম। তবে এখন টেলিভিশন নাটক ও ওটিটি—দুই মাধ্যমেই তার ব্যস্ততা বেড়েছে।

আগামী ঈদুল আজহায় সাগর জাহান পরিচালিত নতুন নাটক ‘অবুঝ চোখ’-এ দেখা যাবে তানজিকা আমিনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *