তামিলনাড়ুতে জয়ের পথে থালাপতি বিজয়

দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা থালাপতি বিজয় রাজনীতির ময়দানে প্রথমবারেই বড় সাফল্যের দ্বারপ্রান্তে। ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলাকালে তাঁর নবগঠিত দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) ১০৮টি আসনে এগিয়ে থাকার খবর পাওয়া গেছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন।

শুরু থেকেই সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন বিজয়।

গণনার এই ধারা অব্যাহত থাকলে রাজনীতিতে তাঁর অভিষেকই হতে পারে এক ঐতিহাসিক ঘটনা। বিশ্লেষকদের মতে, প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই এমন ফলাফল নজিরবিহীন।এদিকে আজ (৪ মে) বিজয়ের কথিত প্রেমিকা ও জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণাণের জন্মদিন। জন্মদিনের সকালেই তিনি অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তিরুপতি মন্দিরে গিয়ে পূজা দিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

ইতিমধ্যে সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।ভক্তদের ধারণা, বিজয়ের রাজনৈতিক সাফল্যের জন্যই হয়তো প্রার্থনা করেছেন তৃষা। তাঁর এই উপস্থিতি নিয়ে অনুরাগীদের মধ্যে বেশ আলোচনা তৈরি হয়েছে।

আরও পড়ুন:  ফেসবুক-টিকটক খুলে দেওয়া হবে কখন, জানা যাবে বুধবার

অন্যদিকে ভোটের ফল প্রকাশের আগে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে বিজয় প্রার্থীদের সতর্ক করেছেন।

সম্ভাব্য জয়ী প্রার্থীদের নির্দিষ্ট স্থানে রাখার ব্যবস্থাও করা হয়েছে বলে জানা গেছে, যাতে কোনো ধরনের রাজনৈতিক অন্তর্ঘাত এড়ানো যায়।

সব মিলিয়ে, চলচ্চিত্র তারকা থেকে রাজনীতিবিদ—এই রূপান্তরের পথে বিজয় এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা হলে তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *