পেট্রলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী

পেট্রল পাম্পে লাইন ও বিদ্যুতের লোডশেডিং পরিস্থিতির উন্নতি হয়েছে দাবি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘পেট্রলের লাইন এখন নেই, বিদ্যুতের লোডশেডিং কমে গেছে।’

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এ কথা বলেন।

ফ্যাসিস্ট এসে সব ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করে মন্ত্রী বলেছেন, ‘কোনো সিস্টেম রেখে দিয়ে যায়নি। আমরা যে মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব করি, ২০ বছরের ভূত প্রত্যেকটা মন্ত্রণালয়ের বসে আছে। সেগুলোকে পার করে আমাদের চলতে হয়।’

জ্বালানি সংকট এখন আর নাই জানিয়ে এ সময় মন্ত্রী বলেন, ‘কিছুদিন আগে আমাদের বিরোধীদলীয় নেতা উদ্‌গ্রীব হয়ে গিয়েছিলেন—যে পেট্রলের সমস্যা, বিদ্যুতের লোডশেডিং। উনি আমাদের বলেছিলেন–একসঙ্গে কাজ করি, আমরা কমিটি করেছিলাম। আগামী রোববার এ কমিটি বসবে। কিন্তু আল্লাহর রহমতে পেট্রলের লাইন আর নাই, বিদ্যুতের লোডশেডিংও কমে গেছে।’

আরও পড়ুন:  বন্যার কারণে ৩১টি ট্রেনের যাত্রা বাতিল, বাস চলাচল সীমিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *