সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের নির্বাহী পরিচালক ও রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমানের স্ত্রী ফাহমিদা হকের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে সংসদ সদস্য হিসেবে মনোনীত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া চলছে।
প্রতিক্রিয়ার জবাবে জিল্লুর রহমান বলেছেন, ‘সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া ফাহমিদা হকের দীর্ঘদিনের সামাজিক ও জনসম্পৃক্ততার ধারাবাহিকতারই একটি নতুন অধ্যায়।’
ফাহমিদা হকের সংসদ সদস্য মনোনিত হওয়া প্রসঙ্গে মঙ্গলবার (২১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিজিএসের প্রেসিডেন্ট তার প্রতিক্রিয়া জানিয়েছেন।
জিল্লুর রহমান বলেন, ‘আমার স্ত্রী ফাহমিদা হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নারীদের জন্য সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে মনোনীত হওয়ায় অনেক বন্ধু, সহকর্মী এবং গণমাধ্যমের প্রতিনিধিরা আমার প্রতিক্রিয়া জানতে চেয়েছেন।
তিনি আরো বলেন, ‘একই সঙ্গে একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই।
স্ত্রীর সাফল্য কামনা করে তিনি আরো বলেন, ‘ফাহমিদার নতুন দায়িত্ব পালনে আমি তার সাফল্য কামনা করি।







