বাংলাদেশ জাতীয় ক্রিকেটের নারী-পুরুষ উভয় দলের সাবেক-বর্তমান অধিনায়কদের সম্মাননায় ক্যাপ্টেনস কার্ড দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় এই কার্ড হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ক্রীড়া গণমাধ্যম ডেইলি ক্রিকেট।
ছেলে ও নারীদের ক্রিকেটে দেশের বর্তমান-সাবেক সব আন্তর্জাতিক অধিনায়কের প্রতি সম্মান জানিয়ে বিসিবির পক্ষ থেকে দেওয়া হবে এই কার্ড।
আয়োজনটির আনুষ্ঠানিক নাম, ‘ক্যাপ্টেনস কার্ড হস্তান্তর অনুষ্ঠান।
এমনিতে বিসিবির পক্ষ থেকে সাবেক অধিনায়কদেরকে টিকেট দেওয়া হয়। তবে সাধারণ দর্শকদের মতো টিকেট দেখিয়ে নয়, অধিনায়কদের সম্মান জানাতে বিশেষ এই কার্ড দেওয়া হচ্ছে।







