গরমে পেতে ঘরেই বানিয়ে নিন কাঁচা আমের শরবত

সারাদেশে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে। অসহ্য গরমের এসময় স্বস্তি পেতে ঘরেই বানিয়ে নিন কাঁচা আমের শরবত। কাঁচা আমে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি, পটাশিয়াম, ক্যালোরি, ম্যাগনেশিয়াম, ভিটামিন বি ১, ভিটামিন বি ২ ইত্যাদি।

কাঁচা আম ক্যারোটিন ও ভিটামিনে সমৃদ্ধ। তাই গরম থেকে মুক্তি পেতে এবং মানসিক দুশ্চিন্তা এড়াতে বেছে নিতে পারেন কাঁচা আমের শরবত। শিশু থেকে বয়স্ক সবাই এ শরবত পান করতে পারেন। এতে পানিশূন্যতা, শরীরিক অবসাদ দূর হবে।

উপকরণ: কাঁচা আমের কুচি ২ কাপ, চিনি ৩ চামচ, পুদিনা পাতা পেস্ট ১ টেবিল চামচ, বিট লবণ ১/২ চা চামচ, জিরার গুঁড়া ১/৪ চা চামচ, কাঁচা মরিচ পেস্ট ১/৬ চা চামচ, গোলমরিচের গুঁড়া ১ চিমটি, লেবুর রস ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, পানি ৪ গ্লাস।

আরও পড়ুন:  লিভার রোগের কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ: অধ্যাপক ডা.মামুন আল-মাহতাব স্বপ্নিল

প্রস্তুত প্রণালি: প্রথমে আমগুলো ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিন। কুচি করে সব আম কেটে নিন। ব্লেন্ডারে সব উপকরণ দিয়ে ব্লেন্ড করে নিন। এবার তৈরি করা শরবত ডিপ ফ্রিজে রাখুন ১০ মিনিটের মতো। এরপর নামিয়ে আইস কিউব যোগ করে পান করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *