রমজান শেষের পথে, সামনে ঈদুল ফিতর। ঈদকে কেন্দ্র করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি শুরু হওয়ায় নগরবাসীর বড় অংশই এখন গ্রামে ছুটছেন প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে। ফলে শহরের অনেক বাসাই কয়েকদিনের জন্য ফাঁকা হয়ে যাচ্ছে।

এই সময়ে তাড়াহুড়োয় বাসা ঠিকমতো গুছিয়ে না গেলে ফিরে এসে নানা ঝামেলায় পড়তে হয়—দুর্গন্ধ, নষ্ট খাবার, অতিরিক্ত বিল কিংবা নিরাপত্তা ঝুঁকি। তাই বাড়ি ছাড়ার আগে কিছু বিষয় নিশ্চিত করা জরুরি।

দরজা-জানালা ভালোভাবে বন্ধ করুন

শুধু মূল দরজায় তালা দিলেই হবে না, বাসার সব দরজা-জানালা ঠিকভাবে বন্ধ আছে কিনা তা নিশ্চিত করুন। খোলা থাকলে বৃষ্টি ঢুকে ক্ষতি করতে পারে বা চুরির ঝুঁকি বাড়ে।

বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখুন

অপ্রয়োজনীয় লাইট, ফ্যান, টিভি, চার্জারসহ সব বৈদ্যুতিক যন্ত্রের সুইচ বন্ধ করুন। সম্ভব হলে প্লাগ খুলে রাখুন, এতে দুর্ঘটনা ও অপ্রয়োজনীয় বিদ্যুৎ বিল দুটোই কমবে।

আরও পড়ুন:  আন্দোলন হাইজ্যাক হয়েছে, বললেন নেপালের বিক্ষোভকারীরা

গ্যাসের লাইন বন্ধ করুন

রান্নাঘরের চুলা ও সিলিন্ডারের রেগুলেটর বন্ধ আছে কিনা তা ভালোভাবে যাচাই করুন। গ্যাস লিকেজ বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

পানির ট্যাপ পরীক্ষা করুন

বাসা ছাড়ার আগে সব ট্যাপ বন্ধ আছে কিনা দেখে নিন। সম্ভব হলে পানির মেইন লাইন বন্ধ রাখুন, এতে পানির অপচয় ও লিকেজজনিত সমস্যা এড়ানো যাবে।

ফ্রিজ পরিষ্কার রাখুন

সহজে নষ্ট হয় এমন খাবার আগে থেকেই ফেলে দিন বা খেয়ে শেষ করুন। দীর্ঘদিন রেখে দিলে দুর্গন্ধ হতে পারে। প্রয়োজনে ফ্রিজ বন্ধ রেখে দরজা সামান্য খোলা রাখতে পারেন।

মূল্যবান জিনিস নিরাপদে রাখুন

টাকা, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদ স্থানে রাখুন। লকারে রাখা বা বিশ্বস্ত আত্মীয়-প্রতিবেশীর কাছে রাখাও ভালো বিকল্প হতে পারে।

আরও পড়ুন:  জাহাজেই ঈদের নামাজ আদায় করলেন জিম্মি নাবিকরা

নিরাপত্তা নিশ্চিত করুন

বাসার নিরাপত্তাকর্মী বা প্রতিবেশীকে জানিয়ে যান। এতে আপনার অনুপস্থিতিতে বাসার দিকে নজর রাখা সহজ হবে। ঈদের আনন্দ যেন কোনো ঝামেলায় ম্লান না হয়, তাই বাড়ি ছাড়ার আগে এই সহজ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো মেনে চলাই হতে পারে আপনার নিরাপদ সমাধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =