সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ

সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই চাঁদ দেখার জন্য দেশটির মুসলিমদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

ওইদিন চাঁদ দেখা গেলে পরের দিন বৃহস্পতিবার (১৯ মার্চ) সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

সোমবার (১৬ মার্চ) এক বিবৃতিতে আদালত জানায়, উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী আগামী বুধবার রমজান মাসের ২৯ তারিখ। এদিন খালি চোখে বা দূরবীন—যেকোনো মাধ্যমেই যদি কেউ শাওয়াল মাসের চাঁদ দেখতে পান, তবে যেন দ্রুত নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য প্রদান করেন। এ কাজে সহায়তার জন্য স্থানীয় প্রশাসনিক কেন্দ্রের সঙ্গেও যোগাযোগ করা যাবে।

সৌদি সুপ্রিম কোর্টের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘যাদের চাঁদ দেখার সক্ষমতা রয়েছে, তারা যেন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন এবং নিজ নিজ এলাকায় গঠিত চাঁদ দেখা কমিটির সঙ্গে যুক্ত হন।’ চাঁদ দেখার সংবাদের ওপর ভিত্তি করেই আদালত ঈদুল ফিতর শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে।

আরও পড়ুন:  নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প

বুধবার সন্ধ্যায় সৌদির বিভিন্ন উচ্চতর স্থানে চাঁদ দেখা কমিটিগুলো অবস্থান নেবে। যদি ওইদিন সন্ধ্যায় চাঁদ দেখা না যায়, তবে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *