আজ ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও বাংলাদেশের অভ্যুদয়ে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে অবদান রেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
দিবসটি উপলক্ষে বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্রীয় ও সাংগঠনিকভাবে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও সংগঠন পৃথক পৃথক বাণী দিতেন। তবে ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর সেটি আর পালন হয় না।







