নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার হুমকি আইআরজিসির

ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যা করা হবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে রোববার এ হুমকি দিয়েছে আইআরজিসি।

বাহিনীর ওয়েবসাইট সেপাহ নিউজের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই শিশু হত্যাকারী অপরাধী যদি জীবিত থাকে, তবে আমরা সর্বশক্তি দিয়ে তাঁকে খুঁজে বের করে হত্যার চেষ্টা চালিয়ে যাব।’

এদিকে রোববার দুটি ইরানি ক্ষেপণাস্ত্রকে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে বলে জানিয়েছে ওয়াইনেট নিউজ। দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

একই সময় মধ্য ইসরায়েলে সতর্কতার সাইরেন বেজে ওঠে। ওই সময় লেবানন থেকে ছোড়া একটি প্রজেক্টাইল শনাক্ত করা হয়। সেটিও প্রতিহত করা হয় বলে জানিয়েছে ওয়াইনেট নিউজ। হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, দক্ষিণাঞ্চলের দিকে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়ায় বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:  জাহাজে আরও জলদস্যু উঠেছে, পরিস্থিতি উদ্বেগজনক

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা কফার ইউভাল বসতির উত্তরের একটি এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ছুড়েছে। সীমান্তবর্তী একটি শহরে অবস্থানরত সেনাদের ওপর কামান থেকে গোলাবর্ষণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *