৩০ এপ্রিল পর্যন্ত চলবে সংসদের প্রথম অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল ২০২৬ সমাপ্ত হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

শনিবার (১৪ মার্চ) বৈঠকে কমিটির সভাপতি বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন।

কমিটি সদস্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা মোঃ শফিকুর রহমান,এমপি; ড. খন্দকার মোশাররফ হোসেন, এমপি; স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি;  অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এমপি; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি; চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম, এমপি; আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান, এমপি; এ টি এম আজহারুল ইসলাম, এমপি; বিরোধীদলের চীফ হুইপ মোঃ নাহিদ ইসলাম, এমপি এবং মুহাম্মদ নওশাদ জমির, এমপি।

আরও পড়ুন:  জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস

বৈঠকে স্পীকারের বিশেষ আমন্ত্রণে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি।

বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম (২০২৬ খ্রিস্টাব্দের ১ম) অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দকরণ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা করা হয়। রাষ্ট্রপতির ভাষণের উপর মোট ৫০ ঘন্টা আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়।

শুক্র ও শনিবার ব্যতীত প্রতিদিন বিকাল ৩টায় অধিবেশন অনুষ্ঠিত হবে এবং ৩০ এপ্রিল ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদের ১ম অধিবেশন সমাপ্ত হবে মর্মে বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যেকোনো বিষয় পরিবর্তনের ক্ষমতা স্পীকারকে প্রদান করা হয়।

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টি প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ২৭টি এবং প্রস্তাব (সাধারণ) বিধি-১৩১ এ ৯৭টি নোটিশ পাওয়া গেছে।

আরও পড়ুন:  বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টের পিচে সুবিধা পাবেন কারা

বৈঠক সাচিবিক সহায়তা প্রদান করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা। এতে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *