হরমুজ প্রণালি বন্ধের হুমকি ইরানের

সমুদ্রপথে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। এরই মধ্যে এই প্রণালি দিয়ে যাতায়াত করা জাহাজগুলোকে বার্তা দেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ।

ইরানের প্রভাবশালী রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) সংশ্লিষ্ট সংবাদ সংস্থা তাসনিম-এর বরাত দিয়ে বিবিসি জানায়, ইরানের দক্ষিণাঞ্চলে পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যে অবস্থিত কৌশলগত পানিপথ হরমুজ প্রণালি। এরই মধ্যে এই পানিপথে চলাচলকারী জাহাজগুলোকে বার্তা দিতে শুরু করেছে রেভল্যুশনারি গার্ডস কর্পস। বার্তায় বলা হচ্ছে, হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে না।

এর আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসও (ইউকেএমটিও) একই ধরনের তথ্য জানিয়েছে। তারা বলেছে, জাহাজগুলো হরমুজ প্রণালি বন্ধের বার্তা পেয়েছে।

হরমুজ প্রণালি সমুদ্রপথে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট। বিশেষ করে বিশ্বজুড়ে তেল পরিবহনে এই রুট সবচেয়ে বেশি ব্যবহার হয়। এই পথে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবহন হয়।

আরও পড়ুন:  ঢাকার ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতাও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *