বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।

কমিশনের ওয়েবসাইটে বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৯ এপ্রিল ২০২৬ থেকে দেশের আটটি বিভাগীয় শহরে এ লিখিত পরীক্ষা শুরু হবে।

প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা বিষয়ের পরীক্ষা, যা ১০০ নম্বরের এবং সময় নির্ধারিত ৩ ঘণ্টা।

অন্য বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে যথাক্রমে ৯, ১২, ১৬, ১৯, ২০, ২১, ২২ ও ২৩ এপ্রিল।

পরীক্ষার কেন্দ্র : ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ

নির্দেশনাগুলো—

আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা বর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

পরীক্ষার হল, আসনব্যবস্থা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।

আরও পড়ুন:  খালাস পেলেন এটিএম আজহার

বিস্তারিত দেখতে এই লিংকে প্রবেশ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *