সন্দ্বীপে মাস্টার সায়েদুল হক ফাউন্ডেশন এর উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে আত্মশুদ্ধির মহিমাকে ধারণ করে সমাজের প্রান্তিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিগত বছরের ধারাবাহিকতায় আজ (১৮ ফেরুয়ারি) সকাল ১০টায় সায়েদুল হক ফাউন্ডেশন কার্যালয়ে এলাকার গরীব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা ও দোয়ার অনুষ্ঠানে সেক্রেটারি কাজী শামসুল আহসান খোকন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মাস্টার মুহাম্মদ মাঈনুদ্দীন।
এসময় দোয়া মাহফিল পরিচালনা করেন সহ- সভাপতি সেকান্দর সাফিয়া ইসলামিয়া মাদ্রাসার সুপার মাওলানা কাজী নিজাম উদ্দিন।
এ উদ্যোগের পৃষ্ঠপোষকতা করেন খ্যাতিমান দানবীর, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা সংগঠক ইউ,এস,এ, প্রবাসী আলহাজ্ব মুহাম্মদ বখতিয়ার উদ্দিন রানা। অনলাইনে যুক্ত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য উপস্থাপন করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলহাজ্ব মুহাম্মদ রেজাউল করিম।
বিতরণকৃত সামগ্রির মধ্যে চাল, চনাবুট, পিঁয়াজ, সয়াবিন তেল, খেজুর, আলু, মুড়ি, চিনি সহ ইফতারীর প্রয়োজনীয় উপকরণ সমূহ অন্তর্ভুক্ত ছিল। উপস্থিত প্রায় দুইশত জন সুবিধাবঞ্চিত মানুষের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়, যা পবিত্র রমজানের তাৎপর্য কে মানবিকতা ও সহমর্মিতার আলোকে আরও উজ্জ্বল করে তোলে।
অন্যন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মাঝে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ হানিফ, মাস্টার মোসাদ্দেকুল মাওলা, মাস্টার মোঃ মোস্তফা, আবদুর রহিম সওদাগর, মোস্তফা আল মোস্তাফিজ, সাজিদুল করিম তুহিন, মাওলানা মুহম্মদ জহিরুল ইসলাম, মুহাম্মদ শহীদুল ইসলাম, মাস্টার গোফরান উদ্দিন, আবদুর রহমান কানন, আবদুল কাইয়ুম, আবুল হাসান প্রকাশ বাহলুল, মোঃ ইউসুফ প্রমুখ।







