কক্সবাজার-১: বিএনপির সালাহউদ্দিন বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও এই আসনে দলটির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। চকরিয়া ও পেকুয়া উপজেলা প্রশাসনের প্রকাশিত বেসরকারি ফলাফল সূত্রে এ তথ্য জানা গেছে।

এ আসনে ১৭৭টি কেন্দ্রের মধ্য ৭৪টি কেন্দ্রের সবশেষ ফলাফলে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ পেয়েছেন ১ লাখ ২ হাজার ১১০ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ফারুখ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫ হাজার ৭৩ ভোট।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন দেলোয়ার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এ আসনে এবারের ভোটার সংখ্যা ৫ লাখ ৪০ হাজার ৪৬৮।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *