চট্টগ্রামের ১৬ আসনে ধানের শীষের দাপট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বন্দরনগরী চট্টগ্রামের রাজনৈতিক মানচিত্র এখন পর্যন্ত ধানের শীষের অনুকূলে। জেলার ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১৩টিতেই বিএনপির প্রার্থীরা বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।

বাকি ৩টি আসনে এগিয়ে আছেন জামায়াত ও সমমনা জোটের প্রার্থীরা। বিশেষ করে চন্দনাইশ-সাতকানিয়া আসনে চলছে ভোটের স্নায়ুযুদ্ধ।

চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে কেবল চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের চূড়ান্ত ফল পাওয়া গেছে।

এই আসনের মোট ৮৩টি কেন্দ্রের ফলাফলে বিএনপির মোস্তাফা কামাল পাশ ৭২ হাজার ৫১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. আলাউদ্দিন পেয়েছেন ৩৬ হাজার ৮১৮ ভোট।

অন্যান্য আসনের সর্বশেষ আপডেট (বেসরকারি ফলাফল):

  • চট্টগ্রাম-১ (মিরসরাই): ৮৫ কেন্দ্রের ফলে বিএনপির নুরুল আমিন (১,১০,৭৯৮ ভোট) এগিয়ে আছেন। জামায়াতের ছাইফুর রহমান পেয়েছেন ৬৬,০৪৪ ভোট। ব্যবধান ৪৪,৭৫৪।
  • চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড): ৩৫ কেন্দ্রের ফলাফলে বিএনপির আসলাম চৌধুরী ৩৭,৮৩২ ভোট নিয়ে শীর্ষে। জামায়াতের আনোয়ার ছিদ্দিক পেয়েছেন ২৫,৯৫৩ ভোট।
  • চট্টগ্রাম-৫ (হাটহাজারী): ব্যারিস্টার মীর হেলাল ধানের শীষ প্রতীকে ৪৪,০৯৫ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে। খেলাফত মজলিসের নাসির উদ্দিন পেয়েছেন ১১,৫৪২ ভোট।
  • চট্টগ্রাম-১২ ও ১৩ (পটিয়া ও আনোয়ারা): পটিয়ায় এনামুল হক (৬৬,৭২৬ ভোট) এবং আনোয়ারায় সরওয়ার জামাল নিজাম (৪৬,০৩৮ ভোট) তাদের সুন্নি জোটের প্রতিদ্বন্দ্বীদের চেয়ে কয়েক গুণ বেশি ভোটে এগিয়ে আছেন।
  • নগরীর আসনগুলো: চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও), চট্টগ্রাম-৯ (কোতোয়ালী), চট্টগ্রাম-১০ এবং চট্টগ্রাম-১১ আসনে যথাক্রমে এরশাদ উল্লাহ, আবু সুফিয়ান, সাঈদ আল নোমান এবং আমীর খসরু মাহমুদ চৌধুরী সুবিধাজনক অবস্থানে রয়েছেন।
আরও পড়ুন:  পরোটা কিনতে ডিজিটাল পেমেন্ট করে ধরা পড়ে সাইফের ওপর হামলাকারী

সবচেয়ে নাটকীয় পরিস্থিতি বিরাজ করছে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে। এখানে বিএনপির জসিম উদ্দিন এবং এলডিপির ওমর ফারুকের মধ্যে সেয়ানে সেয়ানে লড়াই চলছে, যেখানে কিছুটা এগিয়ে আছে এলডিপি।

এদিকে, জামায়াত দুর্গের পরিচিত আসন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জামায়াতে ইসলামীর শাহজাহান চৌধুরী ও মাওলানা জহিরুল ইসলাম নিজেদের লিড ধরে রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *