যুক্তরাষ্ট্র থেকে দেশে এলো ৫৭ হাজার ২০৩ মেট্রিক টন গম

যুক্তরাষ্ট্র থেকে ৫৭ হাজার ২০৩ মেট্রিক টন গম নিয়ে এমভি ক্লিপার ইসাডোরা জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। সোমবার (১৯ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ইতোমধ্যে সরকার থেকে সরকার (জি-টু-জি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। ক্রয় চুক্তির আওতায়, মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। এমভি ক্লিপার যার দ্বিতীয় চালান বহন করছে

দুই দেশের সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আলোকে নগদ ক্রয় চুক্তির অধীনে গমের এই চালান নিয়ে এসেছে জাহাজটি।

এর আগে, প্রথম চালানে যুক্তরাষ্ট্রের ৫৬ হাজার ৮৯০ মেট্রিক টন গম দেশে আসে।

দ্বিতীয় চালানের ৫৭ হাজার ২০৩ মেট্রিক টন গমের মধ্যে ৩৪ হাজার ৩২০ মেট্রিক টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২২ হাজার ৪৪৩ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।

আরও পড়ুন:  মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করবে 'আমরা মুজিব'

চুক্তির আওতায় ইতোমধ্যে মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি হয়েছে।

জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম এরমধ্যেই শুরু হয়েছে। নমুনা পরীক্ষা শেষে দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =