বুধবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দুদকের সহকারী পরিচালক সায়েদ আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা শুরু হয়। দুদক চট্টগ্রামের উপ-পরিচালক সুবেল আহমেদ বিষয়টি গণমাধ্যমকে জানান।
এরআগে, গত শুক্রবার (৯ জানুয়ারি) ৫৬৫ তম সিন্ডিকেট সভায় শিক্ষক ও কর্মচারী মিলিয়ে মোট ১১৩ জনকে নিয়োগ/পদোন্নতি দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়েল বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপ- উপাচার্য (একাডেমিক) শামীম উদ্দিন খানের মেয়ে মহিরা খান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাইফুল ইসলামের ভাই মোহাম্মদ আব্দুল কাইয়ুম।







