আমি একটু শান্তি চাই : তাহসান

গায়ক, অভিনেতা তাহসান খান ও রোজা আহমেদ গত বছরের শুরুতেই বিয়ের খবর জানিয়েছিলেন। কিন্তু এ বছরের শুরুতেই জানালেন দুঃসংবাদ। দুজনের পথ বেঁকে গেছে। বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই দুজনে আলাদা হয়ে গেছেন।

গত শনিবার বিকেলে তাহসান কালের কণ্ঠকে বলেছিলেন, ‘যে গুজব ছড়িয়ে তা সত্য।’ আমরা আর একসঙ্গে থাকছি না। এখন থেকে বেশ কয়েক মাস ধরে আমরা একসঙ্গে থাকছি না। শিগগিরই আমরা আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে ঘোষণা দেব।

’ জানা গেছে, গত জুলাই-এর শেষভাগ থেকে তাহসান ও রোজা একসঙ্গে থাকছেন না।কালের কণ্ঠকে সেপারেশনের এই খবর জানানোর পর থেকেই দেশজুড়ে ভক্তদের মধ্যে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। বিষয়টি জানতে তাহসানকেও অনেকে ফোন করছেন, নানামুখী সংবাদও। অনেকেই জানতে আগ্রহী দ্বিতীয় বিয়েও কেন ভেঙে গেল।

আরও পড়ুন:  পরীমণি ও সাদীর প্রেমে ভাঙনের সুর!
জানালেন, এসব খবর ও ফোনকলে একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন তাহসান। নিজেকে আড়াল করতে চাইলেও হয়তো পারছেন না। এসব থেকে তিনি একটু শান্তি চান।জানালেন, ‘প্রচুর সংবাদ হচ্ছে। প্রচুর ফোন কল আসছে।

আমি একটু শান্তি চাই, আমাকে একটু বাঁচতে সাহায্য করুন।’তাহসান একজন খুবই জনপ্রিয় সংগীতশিল্পী। নাটকে অভিনয় শুরুর পরেও আরেকটি অংশে তার জনপ্রিয়তা তৈরি হয়। তাহসান কলকাতার শ্রাবন্তীর সঙ্গে জুটি বেঁধে চলচ্চিত্রে অভিনয়ও করেছিলেন।

২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং নিউইয়র্কে তাঁর নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে। এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে।

আরও পড়ুন:  তাহসান-রোজার বিয়ে নিয়ে যা বললেন চয়নিকা চৌধুরী

তারও দুই বছর আগে থেকে তারা আলাদা থাকছিলেন। সেই সংসারে তাহসানের এক কন্যাসন্তান রয়েছে—আইরা তাহরিম খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *