আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মার্চের তৃতীয় সপ্তাহে জাপান সফরে যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। জাপানের বিখ্যাত ‘সাসাকাওয়া পিস ফাউন্ডেশন’-এর আমন্ত্রণে তিনি এই সফরে যাবেন।

গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এ কথা জানিয়েছেন। এর আগে রোববার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবে।

বৈঠকে প্রধান উপদেষ্টার কাছে তার নির্বাচন-পরবর্তী কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে উল্লেখ করে উপ-প্রেস সচিব বলেন, জবাবে প্রধান উপদেষ্টা তিনটি বিশেষ ক্ষেত্রকে গুরুত্ব দিয়ে কাজ করার কথা জানান।

আরও পড়ুন:  ড. ইউনূস সঠিক বলেননি : পররাষ্ট্রমন্ত্রী

আজাদ মজুমদার বলেন, তিনি ডিজিটাল হেলথ কেয়ারে কাজ করবেন, যাতে আমাদের দেশের নারী বা ঝুঁঁকিপূর্ণ গোষ্ঠীর সহায়তা বাড়ে, পাশাপাশি প্রবাসীরাও যাতে ডিজিটাল সিস্টেমের মাধ্যমে তাদের পরিবারের খোঁজখবর রাখতে পারেন। এ ছাড়া তিনি তরুণ উদ্যোক্তা তৈরির এবং তিন শূন্য তত্ত্ব নিয়ে কাজ করবেন।

উপ-প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা মূলত সাসাকাওয়া ফাউন্ডেশনের একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে জাপান যাবেন। ফাউন্ডেশনটি বিভিন্ন বিষয়ে গবেষণা করে থাকে, বিশেষ করে, সমুদ্র বিষয়ক গবেষণায় তাদের বিশেষ খ্যাতি রয়েছে। জাপান সফরে গিয়ে তিনি সমুদ্র সম্পদ ও ব্লু-ইকোনমি নিয়ে দুই দেশের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − five =