ঢাবির আওয়ামীপন্থি চার শিক্ষকের বিরুদ্ধে চার্জ গঠনের সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চার শিক্ষকের বিরুদ্ধে চার্জ গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। একইসঙ্গে তাদেরকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, এই মর্মে শোকজ করার সিদ্ধান্ত হয়েছে। 

জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান, আন্দোলনে যেতে বাধা প্রদান, হুমকি এবং ছাত্রলীগকে আন্দোলনকারীদের তথ্য সরবরাহের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সিন্ডিকেটের এক সভায় সিনেট বরাবর এ সুপারিশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ এ তথ্য জানিয়েছেন।চার শিক্ষক হলেন-অধ্যাপক সাদেকা হালিম, অধ্যাপক ড. জিনাত হুদা, অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন এবং অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

প্রক্টর বলেন, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সুপারিশের ভিত্তিতে সমাজবিজ্ঞান বিভাগের চার শিক্ষকের বিরুদ্ধে চার্জ গঠনের সিদ্ধান্ত হয়েছে। তাদেরকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, এ মর্মে শোকজ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:  চিকুনগুনিয়া : ৮ মাসে ১৬ দেশে আক্রান্ত ২ লাখ ৪০ হাজার, মৃত্যু ৯০
এছাড়া সিনেটের কাছে ঢাবির দুই হলের নাম পাল্টানোর সুপারিশ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের দাবির পরিপ্রেক্ষিতে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পাল্টে বীরপ্রতিক সিতারা বেগম হল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পাল্টে শহিদ শরিফ ওসমান হাদি হল নাম রাখার সুপারিশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =