মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচির তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবীর রিজভী।
সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, ‘গণতন্ত্রের মা’ ‘সাহস ও সংগ্রামের প্রতীক’ স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ, বারবার হারানো গণতন্ত্র পুণ:রুদ্ধারের অবিসংবাদিত নেত্রী, মানুষের নাগরিক স্বাধীনতা, বাক, ব্যক্তি স্বাধীনতা রক্ষার আপসহীন এক কিংবদন্তিতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন।
নামাজে জানাজার কর্মসূচি
বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।







